1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় এনআরবিসি ব্যাংকের তারুণ্যের উৎসব | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

পীরগাছায় এনআরবিসি ব্যাংকের তারুণ্যের উৎসব

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ জন দেখেছেন

‘দক্ষতায় তারুণ্য, সমৃদ্ধির আগামি ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি’ এই মূল লক্ষ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় অনুষ্ঠিত হয়েছে এনআরবিসি ব্যাংকের তারুণ্যের উৎসব। গতকাল বুধবার বিকেলে পীরগাছা সরকারি কলেজের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. ফাহমিদ হাসান রনু। এনআরবিসি ব্যাংকের পীরগাছা উপশাখার ইনচার্জ ফাহিম ফজল বসুনিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্যের পর শিক্ষার্থীদের উদ্দেশ্যে ‘বিদেশে উচ্চশিক্ষা’ বিষয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন এনআরবিসি ব্যাংকের রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম এরিয়া প্রধান মোস্তাফিজার রহমান।

তিনি বলেন, এই উৎসবের মূল উদ্দেশ্য হলো মাত্র ১০০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ তৈরি করে ছাত্রছাত্রীদের সঞ্চয়ী হিসেবে গড়ে তোলা, ডিজিটাল ব্যাংকিংয়ের সঙ্গে তাদের পরিচিত করা এবং ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা। পাশাপাশি বিদেশে পড়াশোনার খরচ বহনে বিশেষ ঋণ সুবিধা প্রদান ও আর্থিক সাক্ষরতা বা অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও এর অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ফরহাদ আলম, সাজ্জাদ হোসেন, আতিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )