1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন দাখিল | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

রংপুর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন দাখিল

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ জন দেখেছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে সাবেক পীরগাছা উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, পীরগাছা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রঞ্জু হাজী, ছাওলা ইউনিয়ন সভাপতি শামছুদ্দোহা চঞ্চল ও উপজেলা জাপা নেতা শাহ মো. রঞ্জু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. দুলাল মিয়া, সদর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুবনেতা সিরাজুল ইসলাম, সুলতান আহমেদ মেম্বার, পারুল ইউনিয়ন জাপা নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আব্দুল রাজ্জাক মেম্বার, কল্যাণী ইউনিয়ন জাপা নেতা আব্দুস সাত্তার, জয়নাল হাজারী, জিহাদুল ইসলাম, মতিয়ার ম্যানেজার, গোলজার হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মনোনয়ন দাখিল শেষে আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান বলেন, জাতীয় পার্টি বাংলাদেশের একটি প্রাচীন রাজনৈতিক দল। দলের প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদ টানা নয় বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি দাবি করেন, জাতীয় পার্টির রাজনীতিতে দুর্নীতি, চাঁদাবাজি বা দখলদারিত্বের কোনো ইতিহাস নেই। এরশাদের নামে একসময় বহু মামলা থাকলেও কোনোটি প্রমাণিত হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এই এলাকায় ২১ বছর জাতীয় পার্টির এমপি ছিলেন, তার বাবা দুইবার এবং তিনি নিজেও দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন। বাজেট সীমাবদ্ধতা থাকলেও পীরগাছার উন্নয়নে তাদের ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি। উপজেলা চেয়ারম্যান থাকাকালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিক্ষা অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করার কথাও তুলে ধরেন। কাউনিয়ার টেপামধুপুরে নির্মাণাধীন ইপিজেড প্রকল্পের প্রসঙ্গও তিনি উল্লেখ করেন।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, রংপুর-৪ আসনের পীরগাছা ও কাউনিয়ার মানুষ স্থানীয় উন্নয়নের স্বার্থে তাকে ভোট দেবেন বলে তিনি আশাবাদী। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এই আসনে জাতীয় পার্টির শক্ত অবস্থান পুনরুদ্ধার সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )