


গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন সভাকক্ষে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে এবং বিএফটি ডব্লিউ এর অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি। অনুষ্ঠানের শুরুতে আরডিআরএস বাংলাদেশ এর কর্মকান্ড তুলে ধরে বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার (প্রটেকশন এন্ড ইনক্লুশন) জাহিদা মোস্তারি।
কর্মশালায় বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক, সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মো. আবদুল হান্নান, আরডিআরএস বাংলাদেশ এর সিডিএস বুলেট মোহন্ত, টেকনিক্যাল অফিসার (স্বাস্থ্য) হুমায়ুন কবীর, সিএম আবু মুসা, ফেডারেশন সদস্য মোছা. ফজিলা বেগম, প্রকাশ চন্দ্র ও সুরাইয়া সুলতানাসহ অনেকে।
কর্মশালায় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও ফেডারেশনের ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।