1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

রংপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ জন দেখেছেন

“নতুন বাংলাদেশ চাই বাকস্বাধীনতা, চাই তথ্যে অবাধ অভিগম্যতা” প্রতিপাদ্যে টিআইবি এ বছর ‘‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস’’ পালিত। শনিবার (২৮ সেপ্টেম্বর)  দিবসটি উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, রংপুর-এর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক এর প্রতিনিধি মো: রায়হান কবির এবং সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুরের সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা। দিবসের ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সদস্য অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো: রায়হান কবির বলেন, নাগরিকদের জন্য তথ্য অধিকার আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এ আইনের প্রচারের ঘাটতি রয়েছে। অধীভূক্ত সকল সরকারি প্রতিষ্ঠানে নাগরিকরা তথ্য চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য দিতে বাধ্য এবং স্ব-প্রণোদিত তথ্য প্রকাশে গুরুত্ব প্রদান করেন। অনেক সচেতন নাগরিকও এ বিষয়ে ধারণার অভাব রয়েছে। ফলে ব্যাপক প্রচারণার প্রয়োজনীয়তা রয়েছে বলে এ বিষয়ে সকলের দায়িত্ব পালনের আহবান জানান। সনাক সভাপতি বলেন, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন এবং শিক্ষার করিকুলামে প্রয়োজনীয় আইনগুলো যুক্ত করা প্রস্তাবকে গুরুত্ব প্রদান করেন।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, সনাক সহ-সভাপতি নাফিসা সুলতানা, ফখরুল আনাম বেঞ্জু, বেলাল হোসেন, রুমানা জামান প্রমুখ। সাবির্ক আয়োজনে বিভিন্ন পেশা-শ্রেনির নাগরিকবৃন্দ, তরুণ প্রতিনিধি প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সনাক ইয়েস, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা ও শ্রেণির প্রায় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনা করেন সনাকের সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ শাহ আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )