1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত,  আহত-২০ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত,  আহত-২০

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৭ জন দেখেছেন
রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বুধবার ভোরে ঢাকা-রংপুর মহাসড়কে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আলমগীর হোসেন (৪৫), মোজাফফর হোসেন ও তার বোন গোলাপী(৩২) এবং বাসের হেলপার আপেল(২৮)
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ওপর একটি ড্রাম ট্রাক দাঁড়িয়ে ছিল।  ঢাকা থেকে ছেড়ে আসা খান পরিবহনের একটি যাত্রীবাহী নাইট কোচ ড্রাম ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটিতে থাকা ২০ জন যাত্রী আহত হয়েছেন।  ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় আর ৩ জন মারা যান।
বড় দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নিহতদের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )