দেশের এমন একটি বিপ্লবের পরে সকল স্তর ভেঙ্গে পড়েছিলো। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার প্রত্যেক সেক্টরকে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ধ্বংসের দাড়প্রান্তে নিয়ে গেছিলো। তাই সংস্কার দ্রুতই সম্ভব না। যৌক্তিক সময় দেওয়া হলে সংস্কার পরিপূর্ণ হবে।
লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টের এবারে ষষ্ঠতম প্রতিযোগিতার লালমনিরহাট সদর উপজেলার বড় বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে উদ্বোধন করা হলো আজ উদ্বোধন করা হলো। রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।