1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সমাজে নারীর ক্ষমতায়ন ও শিক্ষা ব্যবস্থার বড় বাঁধা বাল্যবিবাহ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সমাজে নারীর ক্ষমতায়ন ও শিক্ষা ব্যবস্থার বড় বাঁধা বাল্যবিবাহ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২০৭ জন দেখেছেন
রংপুরে বাল্যবিবাহ নিরসনে কমিউনিটি পর্যায়ে সম্মিলিত উদ্যোগে “জয়েন্ট অ্যাকশন গ্র্যান্ট” প্রকল্পের আওতায় ৩য় কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। মালালা ফান্ডের অর্থায়নে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের ৪০ জন প্রতিনিধি অংশ নেন।
মঙ্গলবার (১৯নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরের ধাপ এলাকার একটি হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম রংপুর জেলার সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন এবং মহিলা পরিষদের রংপুর শাখার সাধারণ সম্পাদক রুম্মানা জামান উপস্থিত ছিলেন।
বক্তারা বাল্যবিবাহের সামাজিক, অর্থনৈতিক, ও স্বাস্থ্যগত ক্ষতিকর প্রভাব নিয়ে বলেন, বাল্যবিবাহ সমাজে নারীর ক্ষমতায়ন ও শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় বাধা। আইন থাকলেও এর সঠিক বাস্তবায়নের অভাব, দারিদ্র্য এবং সামাজিক কুসংস্কার বাল্যবিবাহের হার বাড়িয়ে তুলছে। মেয়েদের শিক্ষা, সচেতনতা ও আর্থিক স্বাধীনতার উপর গুরুত্ব দিয়ে বাল্যবিবাহ নিরসনে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তারা।
আয়োজন পরিচালনা করেন জয়েন্ট একশন গ্র্যান্ট প্রজেক্টের কনসোর্টিয়াম কোঅর্ডিনেটর, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের (পপি) রকিবুল ইসলাম, ইমপ্লিমেন্টেশন অফিসার বিল্লাল হোসেন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) প্রোগ্রাম ফোকাল তানভীরুল ইসলাম ও প্রোগ্রাম কোর্ডিনেটর মাহমুদ মীম। সহযোগিতায় ছিলেন সাংবাদিক আরিফুল হক রুজু এবং প্রথম আলোর বন্ধুসভার সদস্য সোহাগ কুমার।
কর্মশালার শুরুতে অংশগ্রহণকারীদের বাল্যবিবাহের কুফল এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পরে, দলগত কার্যক্রমে অংশ নিয়ে বাল্যবিবাহের কারণ ও প্রতিকার নির্ণয়ে কাজ করেন অংশগ্রহণকারীরা। তাদের গবেষণার ফলাফল পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।
কর্মশালার শেষ পর্যায়ে বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব এবং আইন প্রয়োগের কার্যকারিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। অংশগ্রহণকারীরা প্রতিজ্ঞাবদ্ধ হন, বাল্যবিবাহ বন্ধে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )