1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে জমি রক্ষায় আদালতের স্মরনাপন্ন | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

পীরগঞ্জে জমি রক্ষায় আদালতের স্মরনাপন্ন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২২৯ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে পৈতৃক সম্পত্তি রক্ষায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত রংপুরে মামলা করেছেন ভূক্তভোগী এক জমি মালিক আসিফ সরকার। তার দায়েরকৃত মামলা এম আর নং-১২২৯। এ ঘটনায় উক্ত জমিতে ১৪৪ ধারা জারি করেছে আদালত।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার বড়মির্জাপুর গ্রামের মৃত. আব্দুস ছামাদ এর ছেলে গোলজার হোসেন রোববার লোকজন নিয়ে পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ্ ভগবানপুর মৌজার ৭২ নম্বর এসএ খতিয়ান ভূক্ত এসএ ১০ দাগের ৭৩ শতক জমি ২০ মে ১৯৬৬ সালের ৬০৬১ সার্টিফিকেট কেস মুলে প্রাপ্ত হন দছিম উদ্দিনের ৭ ছেলে। উক্ত দাগে ৭ ভাই সমান জমির মালিক হন। বিগত ২১ মে ১৯৮৬ তারিখে ৬৭৭১ দলিল মূলে অপর ভাই নুরুল হক সরকার ৭ শতক জমি এমদাদুল সরকারের কাছে বিক্রি করেন। সার্টিফিকেট কেস ও ক্রয় মুলে ১০ দাগে ১৭.৪২ শতক জমি চাষাবাদ কারকালীন সময়ে এমদাদুল সরকার এর মৃত্যুর পর তার ৪ ছেলে ও স্ত্রী নুরুল হক এর ৩.৪২ শতক ও সামছুল হক এর ১০.৪২ শতকসহ মোট ৩১.৫০ শতক জমি চাষাবাদ করেন।

 

এলাকাবাসী জানায়, জমিতে সকল ভাইয়ের সমান অংশ থাকলেও গোলজার হোসেন বিগত ১৯৯০ সালে ৫ মে ৭০৯৪ দলিল মুলে আব্দুস সাত্তার সরকারের নিকট থেকে উক্ত দাগেই ৫০ শতক জমি ক্রয় করেন করেন। পীরগঞ্জ থানার এ এসআই নুর আলম উক্ত জমির উপর ১৪৪ ধারার নোটিশ জারী করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )