1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

মিঠাপুকুরে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৪ জন দেখেছেন
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিঠাপুকুর উপজেলা প্রশাসন, মিঠাপুকুর থানা পুলিশ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর ও মিঠাপুকুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শনিবার নানা কর্মসূচী পালন করা হয়েছে। এদিন মিঠাপুকুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে কোরআন তেলওয়াত ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আলতাব হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ সুমন মিয়া, মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী, মিঠাপুকুর প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ মেহেদী হাসান রিপুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মমিনুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )