1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাণীশংকৈলে মাইকে নাম না বলায় বিএনপি নেতাদের হট্রগোল | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

রাণীশংকৈলে মাইকে নাম না বলায় বিএনপি নেতাদের হট্রগোল

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৬ জন দেখেছেন

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি নেতাদের নাম না বলায় তারা অনুষ্ঠানের উপস্থাপকের সাথে হট্রগোল করেছেন।

 

সোমবার বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ডিসপ্লে প্রদর্শন চলছিল। ডিসপ্লে প্রদর্শনের ঠিক শেষ সময় উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক প্রভাষক মনিরুজ্জামান মাইকে কিছু দলীয় নেতাকর্মির নাম ঘোষনা করছিলেন।

 

এ সময় পৌর যুবদলের নেতা মৌমিন হোসেন ব্যাপক চিৎকার চেচামেচি শুরু করেন তার নাম বিজয় দিবসের অনুষ্ঠানে মাইকে না বলায়। তার সাথে আরো ব্যাপক হট্রগোল শুরু করেন পৌর বিএনপির সহ-সভাপতি রব্বানী পারভেজ। এ দুজনের সাথে সাথে তাল মিলিয়ে উপজেলা কৃষকদলের সভাপতি মোসারফ হোসেনও ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন।

 

বিএনপি যুবদল কৃষকদল নেতার নাম না বলার কারণে তাদের হট্রগোলে মূহর্তেই বিজয় অনুষ্ঠানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই বিশৃঙ্খলার মধ্যেই পৌর শ্রমিক দলের পরিচয় দিয়ে আরেকজন বিএনপি কর্মী ব্যাপক হট্রগোল সৃষ্টি করে। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )