1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

কাউনিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৬৯ জন দেখেছেন
দীর্ঘ দেড়যুগ পর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলার কাউনিয়া উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন। বুধবার কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. আমিনুল ইসলাম।
উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল ইসলাম বাবলু এবং কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। এছাড়া বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে এমদাদুল হক ভরসা সভাপতি ও সফিকুল আলম সফি সাধারণ সম্পাদক এবং প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত জামিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউনিয়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )