1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাণীশংকৈলে ফাঁস দেওয়া গৃহবধূর মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ফাঁস দেওয়া গৃহবধূর মরদেহ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২০২ জন দেখেছেন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি পৌর শহরের ১ নং ওয়ার্ডের বসাক পাড়ায় ঘটেছে। নিহত ওই গৃহবধু বসাক পাড়ার বর্গনাথের স্ত্রী রাণী বসাক(২২)।
জানা গেছে, বর্গনাথ ও তার স্ত্রী রাণী বসাক কলেজ পাড়ার মন্দির থেকে বুধবার রাতে হরিবাসর অনুষ্ঠান শেষে বাসায় শুয়ে পড়ে। পরে সকালে ঘুম থেকে উঠে বর্গনাথ কাজে যায়। ঘণ্টাখানেক পড়ে বাসায় নাস্তা খেতে এসে থেকে তার স্ত্রী শয়ন ঘরের ষড়ের সঙ্গে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে ঝুলে রয়েছে। তাৎক্ষণিক সে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা. আরশেদুল হক জানান, ঘটনা স্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে সুরতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )