1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাণীশংকৈলে শিশু নিহতের বিচারের দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

রাণীশংকৈলে শিশু নিহতের বিচারের দাবিতে মানববন্ধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২২৪ জন দেখেছেন

ঠাকুরগাঁও রাণীশংকৈলে কুলিক নদীতে নিষিদ্ধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে পড়ে শিশু নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বুধবার সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়। অভিযোগ রয়েছে মানববন্ধনটি বানচালের জন্য ইউএনও ব্যাপক চেষ্টা করে। অবশেষে অল্প সখ্যাক মানুষের অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ও ইউএনও’র অবহেলাজনিত অপরাধের বিচার দাবি করেন। তারা বলেন, বর্তমানে উত্তরগাঁও এলাকা দিয়ে বয়ে যাওয়া কুলিক নদীর বালু তোলা অংশটি ব্যাপক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এটির দ্রুত ব্যবস্থা নিয়ে এলাকাবাসীকে বিপদ থেকে রক্ষা করার দাবি তোলা হয়। তারা আরো বলেন, ইউএনও যদি আইনভঙ্গ করে, তাহলে রক্ষা করবে কে? এর আগে গত রোববার কুলিক নদীর উত্তরগাঁও স্থানে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে বিশাল গর্তের সৃষ্টি হয়। সেখানে ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে শায়ান আহাম্মদ নদীর পাশে খেলাধুলা করতে গিয়ে নদীর ধারে পড়ে গিয়ে ড্রেজারের বালু তোলা গর্তে পড়ে পানির নিচে তলিয়ে যায়।

 

পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। উত্তরগাঁও এলাকার স্থানীয়রা অভিযোগ করেন, যেখানে ড্রেজারের বালু তোলা নিষিদ্ধ সেখানে উপজেলা প্রশাসনের সহায়তায় পানি উন্নয়ন বোর্ডের আওতায় নদীর পাড় জিও ব্যাগে বালু ভরাট করে পাড় বাধার জন্য ড্রেজার দিযে অনেক বালু তোলা হয়।। সেখান থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের নির্দেশে ট্রলিতে করে বালু নিয়ে রামরায়দিঘী উন্নয়নে ব্যবহার করা হয়। স্থানীয়দের অভিযোগ ইউএনও কেন এভাবে বালু নিবে। তিনি তো নিজেই আইনভঙ্গ করেছেন। স্থানীয়রা দাবি করেন,ঘটনাটির সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ড্রেজার বসিয়ে বালু তুলেছ্ সেখান থেকে রামরায় উন্নয়নের জন্য বালু কিনে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )