


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় গাইবান্ধার সাঘাটায় সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাঘাটা সদর এলাকায় এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুন্নবী রাশেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিনিধি আনিছুর রহমান টিপু, দৈনিক মানবজমিন প্রতিনিধি সোলায়মান আলী, এন টিভি অনলাইন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ফিলিপ্স, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আরিফুর রহমান লিটু, দৈনিক কালবেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রানা, দৈনিক মুক্ত সকল পত্রিকার প্রতিনিধি আসাদ খন্দকার, বাংলা টিভির প্রতিনিধি জাহিদ খন্দকার, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি সোহাগ খন্দকার, বাংলা টিভির ক্যামেরাম্যান ছদরুল আনামসহ প্রমুখ সাংবাদিকগণ। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল মোত্তালিব ।