1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় ছাত্রশিবিরের মিলন মেলা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

খানসামায় ছাত্রশিবিরের মিলন মেলা অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৯ জন দেখেছেন
খানসামায় ছাত্রশিবিরের মিলন মেলা অনুষ্ঠিত
মিলন মেলা অনুষ্ঠিত

দিনাজপুরের খানসামায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খানসামা উপজেলা শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে খানসামা উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় পাকেরহাটে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

উক্ত মিলন মেলা অনুষ্ঠানে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ। এ ছাড়াও দিনাজপুর জেলা উত্তর ইসলামী ছাত্রশিবিরের দাওয়া সম্পাদক মো. শহীদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আনিছুর রহমান, সাবেক আমির মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি এ্যাডভোকেট সামিউল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী সাহিত্য সম্পাদক মসিউর রহমান রাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামি ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )