1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘মুহূর্ত উপভোগের চেয়ে মানুষ এখন ভিডিও করতে বেশি ব্যস্ত’ | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

‘মুহূর্ত উপভোগের চেয়ে মানুষ এখন ভিডিও করতে বেশি ব্যস্ত’

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডের ঐতিহাসিক বেকন থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ‘কনফেশন ২: দ্য ফিল্ম’-এর প্রিমিয়ার। এটি ম্যাডোনার ১৫তম স্টুডিও অ্যালবাম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। প্রদর্শনী শেষে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শিল্পী।

অনুষ্ঠানে উপস্থিত সবার ফোন নিয়ে তালাবদ্ধ রাখা হয়েছিল, যাতে কেউ সেগুলো ব্যবহার করতে না পারে। এ বিষয়ে ম্যাডোনা বলেন, ‘এখন মানুষের মধ্যে সবকিছু নথিভুক্ত করে রাখার এক অভ্যাস তৈরি হয়েছে, যেটা আমাদের জীবনযাপনই বদলে দিয়েছে। তবে এ নিয়ে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বদলায়নি। আমি এই পৃথিবীতে এসেছি কাজ করার জন্য, শুধু দেখে যাওয়ার জন্য নয়।’

সম্প্রতি বিখ্যাত কোচেলা উৎসবে গান করেছেন ম্যাডোনা। সাবরিনা কার্পেন্টারের সঙ্গে গান করার সময় তিনি খেয়াল করেছেন, দর্শক সারিতে সবাই ফোন নিয়ে কতটা ব্যস্ত। ম্যাডোনা বলেন, ‘কোচেলায় পারফর্ম করার অভিজ্ঞতা দারুণ। কিন্তু মঞ্চ থেকে দর্শকদের দিকে তাকিয়ে মুখের বদলে দেখেছি অসংখ্য মোবাইল স্ক্রিন; এটা অস্বস্তিকর। নাচ একটি গভীর সামষ্টিক ও আদিম অভিজ্ঞতা, যেটা মানুষকে একে অপরের সঙ্গে এবং মহাবিশ্বের সঙ্গে যুক্ত করে। কিন্তু বর্তমানে মানুষ মুহূর্ত উপভোগ করার পরিবর্তে সেটাকে মোবাইলে ধারণ করতেই বেশি ব্যস্ত। এ কারণে আত্মার সেই সংযোগের অনুভূতি ক্ষতিগ্রস্থ হচ্ছে।’

আগামীকাল ইউটিউবে মুক্তি পাবে ‘কনফেশন ২’ তথ্যচিত্রটি। আর অ্যালবামটি বাজারে আসবে ৩ জুলাই। তবে এখনো পর্যন্ত এই অ্যালবাম নিয়ে কোনো কনসার্ট ট্যুরের খবর দেননি গায়িকা। ১৯ জুলাই ম্যাডোনাকে পাওয়া যাবে ফিফা বিশ্বকাপের ফাইনালে, হাফটাইম শোতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )