1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নিখোঁজের দুইদিন পরে গলায় কাপড় পেঁচানো মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

নিখোঁজের দুইদিন পরে গলায় কাপড় পেঁচানো মরদেহ উদ্ধার

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২০৫ জন দেখেছেন
নিখোঁজের দুইদিন পরে গলায় কাপড় পেঁচানো মরদেহ উদ্ধার
নিখোঁজের দুইদিন পরে মরদেহ উদ্ধার
পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের দুইদিন পর করতোয়া নদী থেকে সফিকুল ইসলাম ওরফে ঠান্ডু (৫২) নামে এক ব্যাক্তির গলায় কাপড় পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ। শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শফিকুল ইসলাম (৫৩) নামে এক ব্যাক্তিকে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে পুলিশ।
নিহতের বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতরি সামেরডাংগা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত এসাহাক আলীর ছেলে। পুলিশ জানায়, সফিকুল ইসলাম জমি বেচাকেনায় মাধ্যম হিসেবে কাজ করছিলেন। তার বাড়ির পাশে গত কয়েকদিন থেকে একটি পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে তার পরিবার বৃহস্পতিবার বোদা থানায় নিখোঁজের খবরটি মৌখিকভাবে জানায়। এরপর থেকেই পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয় এবং অভিযান চালায়। শুক্রবার সকাল দশটার দিকে খবর পাওয়ার পর করতোয়া নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে গলায় কাপড় পেচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ নিয়ে তদন্ত করছে পুলিশ। তদন্তের পর আসল তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, নিহতের পরিবারের সদস্যরা মামলা দায়ের করলে আটক ব্যাক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )