1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

উলিপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধি
  • আপলোডের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ জন দেখেছেন
দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কুড়িগ্রামের উলিপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে, উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ইউএনও মো. আতাউর রহমান।

 

এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার জাহিদ হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল কুমার রায়, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি গনেশ দত্ত, সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা প্রমুখ।

 

 

উল্লেখ্য, এ বছর উপজেলায় একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে ৯৮টি স্থায়ী মন্দিরে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। অস্থায়ী কোন মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে না। প্রশাসনের পক্ষ থেকে এসব মন্দির কমিটির সভাপতিকে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি করে জিআর চালের ডিও প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )