1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে সবজি স্পেশাল ট্রেনের যাত্রা শুরু কৃষকের আগ্রহ কম | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

পঞ্চগড়ে সবজি স্পেশাল ট্রেনের যাত্রা শুরু কৃষকের আগ্রহ কম

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২২৮ জন দেখেছেন
সবজি স্পেশাল ট্রেনের যাত্রা শুরু 
কম খরচে কৃষকের শাক সবজি পরিবহণের জন্য চালু হয়েছে সবজি স্পেশাল ট্রেন। পঞ্চগড় থেকে আজ এই ট্রেনটি যাত্রা শুরু করেছে। তবে মিলছে না ব্যবসায়িদের সাড়া। তাদের দাবি মূল ভাড়া কম থাকলেও কুলি ও অন্যান্য পরিবহণ খরচ মিলে সড়ক পথের চেয়ে ট্রেনে খরচ পড়ছে বেশি। তাই প্রথম দিনে ট্রেনটি ছেড়েছে শূন্য লাগেজ ভ্যান নিয়েই।
কম খরচে কৃষকের শাক সবজি পরিবহণের জন্য পঞ্চগড় রেলস্টেশন থেকে বৃহস্পতিবার চালু হয়েছে সবজি স্পেশাল ট্রেন। শীতাতপসহ ৫ টি লাগেজ ভ্যান নিয়ে সকাল ৭ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। প্রতি বৃহস্পতিবার চলছে এই স্পেশাল ট্রেন। তবে ব্যবসায়িদের তেমন আগ্রহ না থাকায় প্রথম দিনেই শূন্য লাগেজ ভ্যান নিয়েই ছুৃটতে হয় ট্রেনটিকে।
পঞ্চগড় থেকে ঢাকা কৃষি পণ্য পরিবহণের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। তবে কৃষক ও ব্যবসায়িদের দাবি প্রতি কেজি পণ্য ট্রেনে পরিবহণ করতে এই ভাড়ার পাশাপাশি কুলি খরচ, ফসলের মাঠ থেকে স্টেশন ও স্টেশন থেকে মোকামের আলাদা পরিবহণ খরচ পড়ে যাচ্ছে কেজি প্রতি ৩ টাকার বেশি। অথচ সড়ক পথে ট্রাকে মালামাল পরিবহণ করতে তাদের খরচ হয় কেজি প্রতি দুই থেকে আড়াই টাকা। অন্যদিকে ট্রেনের সময় সকালে হওয়ায় বাজারজাত নিয়েও রয়েছে নানা শঙ্কা। তাই বিকেল কিংবা রাতে ট্রেনটি যাত্রা শুরু করলে দিনের কৃষি পণ্য তুলে রাতভর পরিবহণ করে সকালে মোকামে পৌছানো যায়। এছাড়া ট্রেনের সিডিউল বিপর্যয়সহ নানা কারণে সময় মতো মালামাল পৌছাতে না পারলে ন্যায্য দাম পাওয়া নিয়েও শঙ্কা করছেন কৃষক ও ব্যবসায়িরা।
রেলস্টেশনের কুলি জালাল উদ্দিন বলেন, সবজি ট্রেনটি আজ খালি লাগেজ ভ্যান নিয়েই চলে গেছে। সময় না বনায় মানুষ পণ্য পরিবহণের জন্য আনছেন না। পঞ্চগড় কাচামাল ব্যবসায়ী আব্দুল জলিল বলেন, ট্রেনের মূল ভাড়া কম। তবে ফসলের মাঠ থেকে স্টেশন এবং স্টেশন থেকে মোকাম আলাদা যানবাহনে পরিবহণ করতে বাড়তি খরচ রয়েছে। এছাড়া ট্রেনে মালামাল তোলা নামাতে কুলিদের অনেক টাকা দিতে হয়। কুলিরা যে যার ইচ্ছে মতো টাকা নেয়। এতে দেখা যাচ্ছে সড়ক পথে পঞ্চগড় থেকে ঢাকার বাজারে পণ্য পাঠাতে খরচ হয় প্রতি কেজির মালের জন্য দুই থেকে আড়াই টাকা। অন্যদিকে ট্রেনে সব মিলিয়ে খরচ পড়ে যাচ্ছে তিন টাকারও বেশি। তার সাথে ভোগান্তিও আছে। তাই কেউ ট্রেনে পণ্য পাঠাতে আগ্রহ দেখাচ্ছে না।
পঞ্চগড় রেলস্টেশনের মাস্টার মাসুদ পারভেজ বলেন, আমরা কৃষক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছি। ট্রেনটি প্রতি বৃহস্পতিবার সকাল ৭ টায় পঞ্চগড় ছেড়ে যাবে। শীতাতপসহ ৫ টি লাগেজ ভ্যান রয়েছে। প্রতি কেজি মালামাল ঢাকায় পরিবহণ করতে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। ট্রেনটি যাত্রাপথে বিভিন্ন স্টেশনে থামবে। তবে কৃষক ও ব্যবসায়িরা বলছেন ট্রেনের তুলনায় তারা কম খরচে সড়ক পথে পণ্য পরিবহণ করতে পারছেন। এই কারণে আগ্রহ কম। তবে আমরা তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )