উচ্ছেদ অভিযানে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার শায়লা সাঈদ তন্বী, সিনিয়র সহকারী কমিশনার ইমরানুজ্জামান, সহকারী কমিশনার মিজানুর রহমান, প্রশাসনের কর্মকর্তারা সহ সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে নোটিশ ও মাইকিং এর মাধ্যমে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়। এরপরেও যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেননি তাদের বিরুদ্ধে ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। শহরের যানজট কমানোর পাশাপাশি সৌন্দর্য ও নিরাপদ করতেই এমন উদ্যোগ। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের কর্মকর্তা।