1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

পার্বতীপুরে ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৫০ জন দেখেছেন
টুর্নামেন্টের অনুষ্ঠিত

পার্বতীপুর চন্ডিপুর ইউনিয়নের কালিকা বাড়ী ডাঙ্গাপাড়া মাঠে কালিকাবাড়ী যুব সমাজ এর আয়োজনে খাসি এন্ড খাসি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা আজ মঙ্গলবার বিকেলে খেলা অনুষ্ঠিত হয়।

চন্ডিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: রাকিবুজ্জামান প্রামানিকের এর পৃষ্ঠপোষকতায়, চন্ডিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আফছার আলী’র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ ও সাবেক কাউন্সিল মো: জাহাঙ্গীর আলম।

খেলায় বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশিষ্ট ঠিকাদার মো: হান্নান আশরাফি প্রিন্স, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ন আহবায়ক নেওয়াজ পারভেজ শোভন ও ২নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক আশেক মাহমুদ আশিক প্রমুখ ।

খেলায় উপজেলার বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করবে। খেলায় ১-০ গোলে বারোকোনা একাডেমীকে পরাজিত করে হাবড়া একাডেমী বিজয়ী হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )