1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে যুবদলের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

পার্বতীপুরে যুবদলের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৪০৪ জন দেখেছেন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে যুবদলের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা যুবদলের সদস্য ও পার্বতীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মমিনুল ইসলাম ডাক্তার। তিনি জানান, যুবদলের ১নং ওয়ার্ড কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিলে সভাপতি পদে তসলিম উদ্দিন ও ইকবাল হোসেন সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের একটি পূর্নাজ্ঞ কমিটি গঠন করা হয়। অনুষ্টিত যুবদলের ওয়ার্ড কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা যুবদলের সদস্য, পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহাবুর রশিদ সংগ্রাম।

বিশেষ অতিথি ছিলেন যুবনেতা শাকিব হোসেন ডলার, সদস্য কাজী আল-মামুন, মশিউর রহমান, গোলাম কিবরিয়া, রুস্তম আলী, মাজহারুল রাসেল, রবিউল ইসলামসহ সকল নেতৃবৃন্দ। দিনাজপুর জেলা যুবদলের সদস্য ও পার্বতীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মমিনুল ইসলাম ডাক্তার জানান, জাতীয়তাবাদী যুবদল সুসংগঠিত করার লক্ষ্যে সাবেক সাংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক ভাইয়ের এর নির্দেশে উপজেলার প্রতিটি ওয়ার্ড কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কাজ শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )