1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে যুবদলের সভাপতি নুরুজ্জামান সম্পাদক আবু আল নাসের | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

পার্বতীপুরে যুবদলের সভাপতি নুরুজ্জামান সম্পাদক আবু আল নাসের

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩০৮ জন দেখেছেন
যুবদলের নতুন কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড শাখার ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) রাতে চন্ডিপুর ইউনিয়নের কালিকা বাড়ী ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ২নম্বর ওয়ার্ড কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা যুবদলের আহবায়ক মো: আতিকুর রহমান স্বপন। সভাপতিত্ব করেন ৫নং- চন্ডিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ তছলিমউদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মো: মাহাবুর রশিদ সংগ্রাম ও যুব নেতা শাকিব হোসেন ডলার প্রমুখ।

 

দিনাজপুর জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মমিনুল ইসলাম ডাক্তার জানান, সাবেক সাংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক ভাই পার্বতীপুরে জাতীয়বাদী যুবদলকে আরও মজবুত করার লক্ষ্যে উপজেলার সব ইউনিয়নের নতুন কমিটি নিয়ে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। আগামীতে যাতে নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করে সেই লক্ষে প্রতিটি ওয়ার্ডে কমিটি করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )