1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রতিবেশী দেশের মিডিয়া গুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে  রেজভী | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

প্রতিবেশী দেশের মিডিয়া গুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে  রেজভী

সদর (লালমনিরহাট) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৭১ জন দেখেছেন
বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে  রেজভী
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্টের  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রতিবেশী  দেশের মিডিয়া গুলো যেভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে তা এদেশের সার্বভৌমত্বের উপর আঘাত । এই দেশটি আবারো শেখ হাসিনা কে ক্ষমতায় বসানোর জন্য উঠেপড়ে লেগে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে । অন্তবর্তী সরকার সহ দেশের গণতন্ত্র মনা সব দলকে সচেতন থাকতে হবে। রোববার (১৭ নভেম্বর) বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ৪র্থ খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির আহমেদ রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে ভারত শোকাহত। ভারত শেখ হাসিনার জন্য খুব কষ্ট পেয়েছে। ভারত যড়ষন্ত্র করছে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরে এনে ক্ষমতায় বসাতে চায়। রিজভি আরো বলেন, বিএনপি উৎপাদনের দল, গণতন্ত্রের দল, অপরদিকে আওয়ামী লীগ টাকা পাচারকারী ও লুটেরার দল। আওয়ামী লীগের শাসনামলে এ দেশের মানুষ কখনোই শান্তিতে ছিল না জিয়াউর রহমান এদেশে শান্তি এনে দিয়েছেন। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন বিলাসী জীবন যাপন করছেন বিদেশ। তারা জিয়াউর রহমান ও তার দলকে এদেশের মাটি থেকে মুছে ফেলতে চেয়েছিলেন কিন্তু এখন  তারাই পালিয়ে বেড়াচ্ছেন এবং পালিয়ে গেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এ সময় বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু ও জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক একেএম মমিনুল হক বক্তব্য রাখেন। খেলায় রংপুর বিভাগের ১০ টি দল অংশ নিয়েছেন। ২৮ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )