1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে নিখোঁজের ৪ দিন পর শিশু মাহিমের মরদেহ উদ্ধার  | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে নিখোঁজের ৪ দিন পর শিশু মাহিমের মরদেহ উদ্ধার 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ জন দেখেছেন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ নিখোঁজের ৪ দিন পর মাহিম বাবু (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার নলেয়া  নদীতে ভেসে উঠল মাহিম বাবু এর মরদেহ ভেসে উঠে। গত ১৪ অক্টোবর দুপুর থেকে নিখোঁজ হয় মাহিম বাবু। নিখোঁজের ৪ দিন পর বাড়ীর পার্শ্ববর্তী নলেয়া নদীতে ভেসে উঠলে স্থানীয়রা মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়। এ খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় নিহত মাহিম বাবুর মরদেহ উদ্ধার করে থানায় আনে। নিহত মাহিম বাবু উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া (শরবেসের ঘাট) গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। এখন পর্যন্ত নিহত মাহিম বাবুর মৃত্যুর রহস্য জানা যায়নি।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ  বুলবুল ইসলাম মাহিম বাবুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার মৃত্যুর কারন নির্নয়ে মরদেহ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। শিশু মাহিমের রহস্যজনক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )