1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৩দিনের আল্টিমেটাম: উপদেষ্টা না পেলে ব্লকেড হবে উত্তরবঙ্গ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

৩দিনের আল্টিমেটাম: উপদেষ্টা না পেলে ব্লকেড হবে উত্তরবঙ্গ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ জন দেখেছেন
উপদেষ্টা না পেলে ব্লকেড হবে উত্তরবঙ্গ
আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেয়া না হলে উত্তরবঙ্গ বিচ্ছিন্ন করে ব্লকেড কর্মসূচির ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। রোববার (১৭নভেম্বর) রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়।
এ সময় বক্তারা বলেন, গত তিনদিন থেকে যে আন্দোলন করে আসছি তার এখন পর্যন্ত কোনো সুফল পাইনি। তাই আগামী তিনদিনের মধ্যে যদি রংপুর অঞ্চল থেকে উপদেষ্টার নাম ঘোষণা করা না হয় তাহলে রংপুর বিভাগকে ব্লকেডের মাধ্যমে অচল করে দেয়া হবে। এ সময় রংপুরে সমাজকল্যাণ উপদেষ্টার সফরকালে তার বক্তব্যকে দুঃখজনক হিসেবে আখ্যায়িত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।
ছাত্র-জনতারা বলেন, মুক্তিযুদ্ধের পর থেকেই উত্তরবঙ্গ বৈষম্যের শিকার। নতুন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা উঠলেও সেটি হারিয়ে যেতে বসেছে। যদি তিনদিনের মধ্যে উপদেষ্টা নিয়োগে আলোচনার মাধ্যমে অন্তবর্তীকালীন সরকার কোনো সমাধান দিতে না পারে তাহলে পুরোপুরি উত্তরবঙ্গ বিচ্ছিন্ন করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হলো।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল তথা রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন করে আসছে সাধারণ ছাত্র-জনতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )