1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চাঁদাবাজ পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি পরিবর্তন হয় নাই :  ব্যারিস্টার ফুয়াদ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

চাঁদাবাজ পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি পরিবর্তন হয় নাই :  ব্যারিস্টার ফুয়াদ

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৭৫ জন দেখেছেন
চাঁদাবাজি পরিবর্তন হয় নাই
আমার বাংলাদেশ-এবি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সরকার পরিবর্তন সাথে চাঁদাবাজ পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি পরিবর্তন হয় নাই। সব জায়গায় শুধুমাত্র চাঁদাবাজদের তালিকা পরিবর্তন হয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় সারা বাংলাদেশের হাট-ঘাট মাঠ, বাসস্ট্যান্ড, ফেরিঘাট, হকার মার্কেট সব দখল হয়ে গেছে। আমরা দখলের রাজনীতি করি না। আমাদের রাজনীতিটা হচ্ছে কোন ব্যবসায়ী হকার হইতে পারবে না। রাস্তায় ব্যবসা করতে পারবে না। এটা নাগরিকদের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন জটিল বিষয় উল্লেখ করে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব বলেন, স্বল্পশিক্ষিত ও কম বুঝওয়ালা মানুষের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন কঠিন হবে। তবে দেশের কিছু উন্নত কিংবা বেশি শিক্ষিত এলাকায় এ পদ্ধতিতে নির্বাচন করা যেতে পারে। আমরা নীতিগতভাবে সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে, তবে এ নির্বাচনের মডেল, ধারণা, সময় ও সাইজ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও আলোচনা প্রয়োজন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই বিপ্লবে আন্দোলন করা ৬ কোটি তরুণদের কেউ অন্তর্বতীকালীন সরকারের কাছে নির্বাচন দাবি করেনি। তরুণরা সরকারের কাছে সংস্কার চেয়েছে। এর মানে এটি বলছি না অনির্দিষ্টকালের জন্য এ সরকার ক্ষমতায় থাকবে। এ সরকারকে তরুণ, যুবক, রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধ ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করতে হবে। এরপর সরকারকে সংস্কার ও নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের পর থেকে দেশের পরিবর্তিত কোন প্রেক্ষাপটে ২০২৪ সালের মত রাষ্ট্রীয় কাঠামো ভেঙ্গে পড়ে নাই। দেশের কোন প্রতিষ্ঠান কার্যকর নেই। প্রশাসন, প্রতিরক্ষা, স্থানীয় সরকার সবকিছু ভেঙ্গে পড়েছে। দেশে নূন্যতম কোন নির্বাচিত জনপ্রতিনিধি নেই। এমন বাস্তবতায় সরকার ক্ষমতা নিয়েছে। বুঝতে হবে কি পরিমাণ ভাঙ্গা পাহাড় পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে তারা। গত ১০০ দিনে সরকারের কার্যক্রম খুব খারাপ হয়নি।

সীমান্ত হত্যা নিয়ে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনা সরকার ভারতীয় হাই-কমিশনারকে ডেকে বলেনি সীমান্তে মানুষ মরলো কেন। কিন্তু গত ৩ মাসের দেশে সীমান্ত হত্যা বন্ধ হয়ে গেছে। কারণ সরকার প্রতিবাদ করছে। সীমান্তে মানুষ হত্যা নিয়ে ভারতীয় হাই কমিশনারকে বর্তমান সরকার ডেকে বলেছে। মতবিনিময় সভায় এবি পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল হক, আনোয়ার সাদাত টুটুল, রংপুর জেলা শাখার সদস্য সচিব এনামুল হকসহ পার্টির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )