
রংপুরের কাউনিয়া উপজেলা পরিসংখ্যান অফিসের সামন থেকে ডিসকভার-১১০ সিসি কালো রঙের একটি মটরসাইকেল দিনে দুপুরে চুরি হয়ে গেছে। বুধবার বিকাল ৩টার দিকে অফিসের বারান্দা থেকে মটরসাইকেল টি চুরি হয়ে যায়।
মটরসাইকেলের মালিক পরিসংখ্যান অফিসের কর্মচারী ও রংপুর মহানগরের মধ্যে বাবু খাঁ গ্রামের রুহল আমিন মোস্তফার পুত্র নূরুল আমিন সাহাদত তার ব্যবহৃত কালো রঙের ডিসকভার-১১০ সিসি যার নং- রংপুর -হ-১৬৩৩৭১ মটরসাইকেল প্রতিদিনের মত অফিসের বারান্দায় রেখে অফিসের ভিতরে কাজ করছিলেন পরে অফিস থেকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেল নেই চুরি হয়ে গেছে।
মটরসাইকেল টি বারান্দায় দেখতে না পেয়ে তিনি নির্বাক হয়ে পড়েন। কাউনিয়া থানার ওসি এস এম শরিফ বলেন এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Related