1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় ছাত্র দলের প্রস্তুতি সভা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

গাইবান্ধায় ছাত্র দলের প্রস্তুতি সভা

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩৮৪ জন দেখেছেন
গাইবান্ধার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং সাধারণ শিক্ষার্থীদের মতামত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিতত হয়েছে। শনিবার দুপুরে গাইবান্ধা জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র দলের সভাপতি জাকারিয়া আলম জীমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজমুল হক, যুগ্ম সম্পাদক কাওছার মাহমুদ ও মোঃ জামিল হোসেন মুরসালিন, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক প্রমুখ। এসময়  আরোও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা, সকল উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দগন।
বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসনব্যবস্থার পতন হয়েছে। এরপর আগামীদিনে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই গণমানুষের প্রত্যাশা। সেই নতুন দিনের বাংলাদেশ সম্পর্কে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গনে কেমন ছাত্র রাজনীতি তারা প্রত্যাশা করে, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের মূল্যায়ন ও প্রস্তাবনা। অবিলম্বে শিক্ষাঙ্গনে কাঠামোগত নিপীড়ন, নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতাসহ সামগ্রিক বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )