1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছা উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর বজলুর রশিদ মুকুল | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

পীরগাছা উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর বজলুর রশিদ মুকুল

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২০৩ জন দেখেছেন

রংপুরের পীরগাছা উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন বজলুর রশিদ মুকুল। শনিবার সকালে তাকে শপথবাক্য পাঠ করান রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হক। এর আগে উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছিলেন মাওলানা মোস্তাক আহমেদ। তিনি এখন থেকে রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারীর দায়িত্ব পালন করবেন।

 

বজলুর রশিদ মুকুল দেউতি স্কুল এন্ড কলেজের প্রভাষক ও তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এর আগেও তিনি ২০১৮-২০২২ মেয়াদে উপজেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ২০২৩-২০২৪ পর্যন্ত উপজেলা জামায়াতের নায়েবে আমীরের দায়িত্বে ছিলেন। তার নাম ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।
নবনির্বাচিত আমীর বজলুর রশিদ মুকুল প্রতিক্রিয়ায় বলেন, উপজেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করা কঠিন কাজ। আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তা যেন সঠিকভাবে পালন করতে পারি এজন্য সবার নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )