বিক্ষোভ মিছিলে বক্তারা ফিলিস্তিনে চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় বক্তব্যে রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাধারণ সম্পাদক কাজিমুদ্দিন মাস্টার,কুর্শা জামায়েতের ইউনিয়ন সদস্য শাহাআলম,ছাত্র শিবিরের দায়িত্বশীল কর্মী মোঃ মিরাজ,শরিফুল ইসলাম,উপজেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি ফেরদৌস প্রমূখ।বিক্ষোভ শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।