1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় ল্যাবওয়ান প্লাস ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

কাউনিয়ায় ল্যাবওয়ান প্লাস ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ জন দেখেছেন
রংপুরের কাউনিয়ায় লাইসেন্সবিহীন ল্যাবরেটরি পরিচালনা, অনিয়মতান্ত্রািক এক্স রে রুম নির্মাণ সহ বিভিন্ন অভিযোগে উপজেলা পরিষদের সামনে স্থাপিত ল্যাবওয়ান প্লাস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।
বুধবার সকালে ষ্টেশন রোডে অবস্থিত ল্যাবওয়ান প্লাস ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিদুল হক ল্যাবের লাইসেন্স দেখতে চাইলে মালিকপক্ষ কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি ( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এ মোতাবেক ওই প্রতিষ্ঠানের ৫ হাজার টাকা জরিমানা করেন।
এসময় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ  সুজয়  সাহা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )