1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বালিয়াডাঙ্গীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাবেশ | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

বালিয়াডাঙ্গীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাবেশ

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ জন দেখেছেন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বানাগাঁও দিঘীরপাড় উচ্চ বিদ্যালয় মাঠে নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারীনির্যাতন প্রতিরোধী পক্ষ উৎযাপন উপলক্ষ্যে ‘নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি’, প্রতিপাদ্যে ১৬ দিনব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশন সভাপতি কনিকা রাণীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে গণ সমাবেশ বক্তব্য দেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলফিকার আলী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জয়ন্ত রায়, উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, কৃষি সম্প্রসারন অফিসার মো. গুলজাত রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আবু বেলাল সিদ্দিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজমল হুদা মনছুর আলি, (টিএক্স) এর প্রতিনিধি শাহ সুফি আল মুতাক্কুল বিল্লাহ, বিকাশ বাংলাদেশের র্নিবাহী প্রধান মোহাম্মদ আলাউদ্দিন প্রধান প্রমুখ।

বিকাশ বাংলাদেশের বাস্তবায়নে এবং ট্রেডক্রাফট এক্সেঞ্জ ও ইউরোপীয় ইউনিয়ন এর আর্থিক সহযোগীতায় অনুষ্ঠিত সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী, গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, বালিয়াডাঙ্গী উপজেলা ‘ঝডঅইঙখ’ (স্ববল) প্রকল্পের যুব উন্নয়ন সংগঠন নেত্রীবৃন্দ, এল.এফ.ও এবং মাঠ সমন্বয়কারী মো. রুহল আমিন উপস্থিত ছিলেন। সভার শুরুতে একটি র‌্যালি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এবং শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )