1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রামেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

রামেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ জন দেখেছেন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে তিনদিন পর এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে ১৫৩ শিশু। এর আগে গেল তিনদিন হাম উপসর্গে কোন শিশু মারা যায়নি। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস।

তিনি জানান রোববার (১২ এপ্রিল) সকাল আটটা থেকে সোমবার সকাল আটটার মধ্যে শিশুটি মারা যায়। এসময়ের মধ্যে আরও ৯ শিশু হাম উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে আরও ১১ শিশু। হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে ৫৫৯ জনকে। ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, হাম উপসর্গে শিশু মৃত্যু কমেছে। গেল তিনদিনে কোন শিশুর মৃত্যু হয়নি এটা ভালো দিক। আমরা ভালোভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )