1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

পার্বতীপুরে খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ জন দেখেছেন
খুশি ব্রিকস গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুরের পার্বতীপুরে খুশি ব্রিকসের স্বত্ত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী খাদিমুল ইসলাম বাহারের পৃষ্ঠপোষকতায় খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার হাইস্কুল এন্ড কলেজ মাঠে বছিরবানিয়া হাট যুব সমাজের আয়োজনে খুশি ব্রিকস টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেকপৌর মেয়র এ.জেড.এম মেনহাজুল হক।

 

চন্ডিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফছার আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: মোখলেছুর রহমান, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশিষ্ট ঠিকাদার মো: হান্নান আশরাফি প্রিন্স, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক একরামুল হক, সাগঠনিক সম্পাদক আমিনুল হক ও খুশি ব্রিকসের স্বত্ত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী খাদিমুল ইসলাম বাহার প্রমুখ।

 

খুশি ব্রিকস টুর্নামেন্টের খেলায় জেলার ৮ দলটি অংশ নিবে। উদ্বোধনী খেলায় জেলার ৮টি দল অংশ গ্রহস করে। চিরিরবন্দর ফুটবল একাদশ দলকে দাউদপুর ফুটবল একাদশ নবাবগঞ্জ দল ১-০ গোলে পরাজিত করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )