1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় ধর্ষণ শ্লীলতাহানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

কাউনিয়ায় ধর্ষণ শ্লীলতাহানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ জন দেখেছেন
রংপুরের কাউনিয়া সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি, নারী নির্যাতন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রজনতা।
২৩ ফেব্রুয়ারি রোববার বিকেলে ছাত্র-জনতার ব্যানারে কাউনিয়া উপজেলার বাসস্ট্যান্ড মোড়ে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  মানববন্ধনে বক্তব্য রাখেন আরিফ হোসেন, শিপন আহমেদ হিমু,রায়হান আহমেদ, আসাদুল্লাহ আল গালীব সহ প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি কাউনিয়ায় একটি শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন। কিন্তু অভিযুক্তকে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। আমরা অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। পাশাপশি এমন ন্যক্কারজনক অপরাধ যারা ঘটায় তারা কোন দলের হতে পারে না। তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )