1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩১২ জন দেখেছেন
পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের ওপর অবৈধ ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে কাউনিয়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর কুর্শা ইউনিয়ন ছাত্র সমাজ ও তৌহিদি জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বড়ুয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বেইলি ব্রিজ বাজার পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে স্থানীয় মুসল্লি, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা ফিলিস্তিনে চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় বক্তব্যে  রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাধারণ সম্পাদক কাজিমুদ্দিন মাস্টার,কুর্শা জামায়েতের ইউনিয়ন সদস্য শাহাআলম,ছাত্র শিবিরের দায়িত্বশীল কর্মী মোঃ মিরাজ,শরিফুল ইসলাম,উপজেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি ফেরদৌস প্রমূখ।বিক্ষোভ শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )