1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় মাসুদার হত্যা মামলায়  প্রধান আসামিসহ গ্রেফতার৫ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

কাউনিয়ায় মাসুদার হত্যা মামলায়  প্রধান আসামিসহ গ্রেফতার৫

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৩৬ জন দেখেছেন
রংপুরের কাউনিয়া উপজেলায় চাঞ্চল্যকর মাসুদার হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ মোট ৫ জন পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে র‌্যাব। বৃস্হপতিবার  র‍্যাব রংপুর১৩,  এবং র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল  জেলার কালিয়াকৈর হরতকিতলা’ চন্দ্রা টু নবীনগর এবং চন্দ্রা ফ্লাইওভার এলাকায় পৃথক ৩টি যৌথ অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেফতার  করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,  কাউনিয়া উপজেলার হারাগাছ  ইউনিয়নে বকুলতলা এলাকার ,এজাহারনামীয় আসামি মৃত আছাব উদ্দিন মুন্সি ছেলে মোঃ আব্দুল লতিফ মিয়া (৬৫),  আব্দুর হাকিমের স্ত্রী লাইলী বেগম (২৮), আব্দুল লতিফের ছেলে  মোঃ শহিদুল ইসলাম (২৬), মৃত আব্দুল কাদেরের ছেলে মো. হাকিম,
বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‌্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।জানা গেছে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ১৮ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে রংপুরের কাউনিয়ায় মাসুদার রহমানকে প্রতিপক্ষরা নির্মাণকাজে বাধা দেওয়ায় এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ২ নম্বর আসামি হাঁসুয়া দিয়ে ঘাড়ে কোপ মারলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানী-য়রা তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল।
হত্যার পর এলাকায় ও গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, র‍্যাব-১ ও র‍্যাব-৬ এর যৌথ আভিযানিক দল বুধবার দুপুরে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা টু নবীনগর সড়ক ও চন্দ্রা ফ্লাইওভার এলাকায় পৃথক অভিযানে চারজনকে গ্রেফতার করে,পরবর্তীতে ওই দিন রাতে পৃথক আরও একটি অভিযানে র‌্যাব-১৩ এবং র‌্যাব-৬, সদর কোম্পানী, খুলনা ক্যাম্পের যৌথ আভিযানিক দল বাগেরহাট জেলার বাগেরহাট সদর মডেল থানার ভিভিআইপি মোড় সংলগ্ন এলাকা থেবে আব্দুল লতিফের ছেলে সাইফুল ইসলামকে গ্রেফতার করে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর  করা হয়েছে বলে র‌্যাব জানায় ।
গত ১৮ জুলাই বিকেলে মাসুদার রহমান তার দখলি জমিতে গিয়ে দেখেন যে, এজাহারে বর্ণিত আসামিগণ উক্ত জমিতে ঘর নির্মাণের কাজ করছে। ভিকটিম আসামিদের ঘর নির্মাণে বাধা প্রদান করলে এজাহারে বর্ণিত আসামিরা এলোপাতাড়ি মারধর করে হাসুয়া দ্বারা ভিকটিমের ঘাড়ের উপর কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে।পরবর্তীতে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার প্রেক্ষিতে নিহতের বড় ভাই বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ  ঘটনাটি  নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে  আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )