1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

পার্বতীপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৪৪ জন দেখেছেন
যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান ও নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয়তাবাদী উপজেলা যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার বিকোল ৩টার দিকে পার্বতীপুর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

ঢাকা মোড় কোচ চত্বরে আয়োজিত পার্বতীপুর উপজেলা যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, অন্যতম সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, দিনাজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ.জেড.এম রেজওয়ানুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আতিকুর রহমান স্বপন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহাবুর রশীদ সংগ্রাম। প্রধান বক্তা ছিলেন
পৌর যুবদলের আহবায়ক মোঃ রবিউল ইসলাম বাবু। এতর বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুল হক সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ও পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল হক, জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মমিনুল ইসলাম ডাক্তার ও মোঃ জোবায়ের হোসেন বাবু প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান কামু, মোঃ রায়হান আলী খান, মোঃ হারুনুর রশিদ মুকুল, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ রেজাউল হক এজাজুল হক, মোঃ মোমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশিষ্ট ঠিকাদার মো: হান্নান আশরাফি প্রিন্স, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জরুল আজিজ পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেনসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আলোচনা সভায় দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )