1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে উপচে পড়া ভিড় | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

খানসামায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে উপচে পড়া ভিড়

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৯০ জন দেখেছেন
ঐতিহ্যবাহী হাডুডু খেলা

দিনাজপুরের খানসামায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে স্থানীয়দের উপচেপড়া ভিড় ছিল। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন এলাকার থেকে হাজার হাজার দর্শকের সমাগমে তথা নানা বয়সী মানুয় এই খেলা উপভোগ করেছেন। করতালির মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন তারা। হৈ-হুল্লোড়ে মাঠ কাঁপিয়েছেন শিশু কিশোররা।

 

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ বালাপাড়া ডোমটারী মোড়ে ইয়াং স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় খামারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসালামের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম, ভাবকী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম শাহ্, ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর চৌধুরীসহ আরো অনেকে।

 

ফাইনাল এই ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে ঠাকুরগাঁও তরতবাড়ী বাপ-বেটা একদাশকে হারিয়ে বিজয়ী হয় নীলফামারী কুন্দপুকুর ডাক্তারপাড়া স্পোর্টিং ক্লাব। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )