1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নদীতে ৪ ঘন্টা পর মিললো ইন্দোনেশীয় নাগরিকের লাশ | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

নদীতে ৪ ঘন্টা পর মিললো ইন্দোনেশীয় নাগরিকের লাশ

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ জন দেখেছেন
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে ফাইজির রহমান (৪৮) নামের এক ইন্দোনেশীয় নাগরিকের মৃত দেহ। প্রায় ৪ ঘন্টা পর তার মৃত দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামের পাশে করতোয়া নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।

বিষয়টি স্থানীয় লোকজন ঘোড়াঘাট ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। কিন্তু মৃত দেহের কোনো সন্ধান না পাওয়ায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বেলা সাড়ে ১১ টায় নদী থেকে মৃত দেহ উদ্ধার করে।

নিখোঁজ ইন্দোনেশিয়ান নাগরিক ফাইজির রহমান তাবলীগ জামাতের সাথে এসেছিলেন। তাবলীগ জামাতটি কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছে।

গ্রামবাসী জানান, সকালে তাবলীগ জামাতের ৩/৪ জন মুসল্লি করতোয়া নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে হঠাৎ বিদেশী নাগরিক ফাইজির নিখোঁজ হয়ে যায়। গোসলে নামার সময় গ্রামের কয়েকজন মহিলা ফাইজীর রহমানকে ওই জায়গায় নামতে নিষেধ করে।কিন্তু ভাষাগত সমস্যার কারণে সে বুঝতে না পারে ওই জায়গায় গোসল করেতে নেমে নিখোঁজ হয়।

অন্য সঙ্গীরা সেখান থেকে কিছু দূরে গোসল করে উঠার পর তার কোনো খোঁজ না পেয়ে স্থানীয়দের মাধ্যমে থানা ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা যৌথভাবে ঘটনাস্থলে আসেন। স্থানীয় কয়েকজন জানান, করতোয়া নদীর ওই স্থান থেকে অতিরিক্ত বালু উত্তোলনের ফলে সৃষ্ট গভীরতার কারণে এলাকার কেউ নামতে বা গোসল করতে আসেনা।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, আমরা নিশ্চিত দুর্ঘটনায় কবলিত হয়ে ওই মুসল্লি মারা গেছেন। যেহেতু নিখোঁজ ব্যাক্তি বিদেশী নাগরিক। আমরা আমাদের উর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। অবস্থানরত তাবলীগ জামায়াতের দায়িত্বশীল ব্যক্তিরা কাকরাইলে এবং ইন্দোনেশীয় দূতাবাসে যোগাযোগ করেছে। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দূতাবাসের প্রতিনিধি ঘটনাস্থলে আসার কথা। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )