1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উন্নয়নের অগ্রগতির প্রতীক শহীদ জিয়ার রাজনীতি- কর্মী সম্মেলনে ডাঃ জাহিদ | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

উন্নয়নের অগ্রগতির প্রতীক শহীদ জিয়ার রাজনীতি- কর্মী সম্মেলনে ডাঃ জাহিদ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৫১ জন দেখেছেন
যে দিকে তাকাবেন উন্নয়নের অগ্রগতির প্রতীক শহীদ জিয়ার রাজনীতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর একটি জিনিস শিখিয়েছেন, আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্ম পালন করি না কেন ভাই, আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশী। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সম্মেলনে এমন কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (০৯ নভেম্বর) দুপুরে হাকিমপুর মহিলা কলেজ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সম্মেলন শুরুতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামীলীগের সমালোচনা করে তিনি  বলেন, আওয়ামীলীগ দেশের সাধারণ মানুষের ভোটে বিশ্বাস করে না তাই ভোটের রাজনীতি করে না। ১৯৭৩ সালে ও আওয়ামীলীগ দাউদকান্দি থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে এসে তাদের লোক কে ক্ষমতায় বসেছিলেন। কারণ তারা জনগণের অধিকারে বিশ্বাসী নন। তাদের টেন্ডারবাজী, চাঁদাবাজি, লুটপাট, মানুষের অধিকার হরনের বিষয় কেউ যেন কথা বলতে না পারে সেই জন্য বিগত ১৬ বছর আপনাকে আমাদের কে একত্রিত হতে দেয় নাই কথা বলতে দেয় নাই। আওয়ামীলীগ ২০০৮ ও ২০১৪ সালে বিনা ভোটে এবং ২০২৪ সালে ডেমি প্রার্থীর নাটক সাজিয়ে ক্ষমতায় বসেছিলেন। বাংলাদেশের মাটিতে আর কোন স্বৈরাচারের ঠাঁই হবে না বলে হুশিয়ারি দেন তিনি।
কর্মী সম্মেলনে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য অধ্যাপক ডাঃ জাহিদ বলেন, আপনারাই বিএনপির প্রান শক্তি আপনারাই নেতা তৈরি করবেন। উপর থেকে নেতা কাউকে চেপে দেওয়া হবে না। আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন, আগামীতে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে বিএনপি বর্তমান অন্তবর্তীকালিন সরকার কে সহযোগিতা করে যাচ্ছে। তাই আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার গঠন করে গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য নেতাকর্মী সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমানের সভাপতিত্ব কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক এরফান আলী, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, মোফাজ্জল হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বিএনপি নেতা মাহে আলম, মহিলা দলের আকতারা বানু, ইয়াসমিন সরকার, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম, যুগ্ন আহবায়ক শামছুল হক,সদস্য সচিব এনামুল হক তাজ, শ্রমিক দলর সভাপতি রেজাউল ইসলাম, যুবদলের নেতা মিন্নুর হোসেন, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা, পৌর ছাত্রদলের সদস্য সচিব রেজওয়ান প্রধান রিমোন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )