1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সেনা গৌরব পদক লাভ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সেনা গৌরব পদক লাভ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১০২৯ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র (বাউস্ট) উপাচার্য (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীর, এসজিপি, এনডিসি, পিএসসি, টিই ২০২৪-২০২৫ বছরে সেনা গৌরব পদক লাভ করেছেন। গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীতে শান্তিকালীণ সময়ে বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে উক্ত পদক প্রদান করা হয়।

উল্লেখ্য. ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীর, এসজিপি, এনডিসি, পিএসসি, টিই চলতি ২০২৪ সালের গত জুলাই মাসে সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে উপাচার্য (ভিসি) হিসেবে যোগদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়ের গুনগত ও মানসম্মত শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহন করেছেন। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড সুচারুভাবে পরিচালিত হয়ে আসছে।

এদিকে, উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীর, এসজিপি, এনডিসি, পিএসসি, টিই সেনাবাহিনীর সেনা গৌরব পদক পাওয়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )