
কুড়িগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে ডিবি অফিসে তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট,কুড়িগ্রাম। সোমবার ২৫ শে নভেম্বর রাতে প্রতিবাদ মিছিলটি পৌর শহরের কালিবাড়ি থেকে বের হয় শহরের গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষিন করে।
মিছিলে “জেগেছে রে জেগেছে হিন্দুরা জেগেছে, কথায় কথায় বাংলা ছাড় চলবে না চলবে না,মুক্তি চাই মুক্তি চাই চিন্ময় কৃষ্ণের মুক্তি চাই স্লোগানে শতাধিক ইসকন সমর্থিতরা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট কুড়িগ্রাম শাখার প্রধান সমন্বয়ক রাজিব সরকার অপু,সমন্বয়ক দ্বীপক তরফদার,সাগড় বনিক,প্রদ্বীপ বনিক,অলক দাশ,রতন রায়সহ অনান্য নেতাকর্মীরা।
বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট কুড়িগ্রাম শাখার প্রধান সমন্বয়ক রাজীব সরকার অপু বলেন,আমাদের সংগঠনের প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে ডিবি পুলিশ আটক করেছে।দ্রুত আমাদের নেতাকে মুক্তি না দিলে আগামীতে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমাদের কর্মসুচি পালন করবো।
Related