পঞ্চগড়ের বোদায় পকেট মেরে ১৩হাজার টাকা নিয়ে যাওয়ার ঘটনায় পকেটমার আনোয়ার হোসেন ওরফে নিতাইকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নীলফামারী ক্যাম্পের সদস্যরা। রবিবার বিকেলে (১৫মার্চ) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং লুণ্ঠিত টাকার
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন হয়েছে কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর উদ্যোগে। রবিবার দুপুরে (১৫মার্চ) জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্নজন অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ক্যাব নীলফামারীর সভাপতি আল আমিন। মানববন্ধনে অন্যান্যের
নীলফামারীর কিশোরগঞ্জে হাই কোর্টের রায়ে বরখাস্ত বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাদৌউল্লা লিপটন পবিত্র ঈদুল ফিতরের মানবিক সহায়তার ভিজিএফের চাল সরকারি নীতিমালা অনুসরন না করে নিজের খেয়াল খুশিমতো পরিষদ চত্বরের বাহিরে বিতরণের অভিযোগে অন্যান্য ইউপি সদস্যদের আহবানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার
নীলফামারীর সৈয়দপুরে একটি অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এক টাকার বিনিময়ে ঈদের নতুন পোশাক বিক্রি করা হয়েছে। মূলতঃ সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের ঈদের আনন্দে শামিল করতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’।
পবিত্র রমজান উপলক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে অল ইন ওয়ান ’৮৯ নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল নয়টায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ খেলার মাঠে এক
নীলফামারীর ডোমার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী একসঙ্গে চারটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন। একজন নারী কর্মকর্তা হয়েও তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। ডোমারে যোগদানের পর থেকেই তিনি উপজেলা
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, যারা ফ্যামিলি কার্ড নিয়ে সমালোচনা করেছিল, তাদের মুখে ছাই পড়েছে। পাইলট প্রজেক্ট হিসেবে দেশের ১৪ টি উপজেলায় এ কর্মসূচি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে সকলের হাতে
নীলফামারী জেলা রাজস্ব প্রশাসনে চাকুরী হওয়া ২৫জনকে লটারীর মাধ্যমে পদায়ন করা হয়েছে জেলা ও উপজেলা কার্যালয়ে। বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে লটারী অনুষ্ঠিত হয় সদ্য নিয়োগ পাওয়াদের উপস্থিতিতে। সুত্র জানায়, জেলা প্রশাসক কার্যালয় হতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ধোলাই ষ্টেশনারী ও খাদ্য সরবরাহ সংক্রান্ত টেন্ডার না পাওয়ায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব এর কার্যালয়ে মেধা টেড্রার্সের প্রোপাইটর আলমাস সহ উপজেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক হাছানুরের নেতৃত্বে ১০ থেকে ১২ জন
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনার রহমানকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) সকালে ডোমার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, গত ৯ মার্চ