1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় আলুর মাঠ  দিবস  অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

কাউনিয়ায় আলুর মাঠ  দিবস  অনুষ্ঠিত 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ জন দেখেছেন
কাউনিয়ার তিস্তার চরে এগ্রিকো ও মালিক সিডস্ এর সাত জাতের আলুর মাঠ দিবস রোববার দুপুরে তিস্তার চরে সরাসরি আলু খেতে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট আলু চাষী ও মায়েরদোয়া বীজ ভান্ডারের সত্বাধিকারী তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগ্রিকো ন্যাদারল্যান্ড প্রতিনিধি মি: পিটার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালিক সিডস্ এর ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক, কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আজমাইন মুশতারী,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান,আলুচাষী মাহবুব আলম(নবাবগঞ্জ) স্বাগত বক্তব্য রাখেন মালিক সিডস্ এর মাঠ কর্মকর্তা পরিতোষ গোস্বামী প্রমূখ। বক্তারা বলেন লেভান্তে জাতের আলু একটি উচ্চ ফলনশীল আলু।
এ জাতের আলু খেতে তেমন ছত্রাক  নাশক স্প্রে করতে হয় না। এছাড়াও এ্যালুয়েট জাতের আলুতেও তেমন ছত্রাক নাশক স্প্রে করতে হয় না,৬০ থেকে ৭০ দিনের মধ্যে এ আলু ঘরে তোলা যায় এবং এ জাতের আগাম ও দেরীতে রোপণ করা যায়। এ জাতের আলুর রোগ প্রতিরোধ  ক্ষমতা রয়েছে। এ আলু চাষে কৃষকদের মধ্যে সাড়া পড়েছে।
তিস্তার চরে ৩৫ হেক্টর জমিতে বীজ আলু এলুয়েট,রেনমি,লেভান্তে,কোরাজন,প্যারাডিসো,ডায়মন্ড  জাতের আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )