1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ন্যায্য হিস্যার দাবিতে তিস্তার রেল সেতু এলাকায় মশাল প্রজ্জ্বল | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

ন্যায্য হিস্যার দাবিতে তিস্তার রেল সেতু এলাকায় মশাল প্রজ্জ্বল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৫ জন দেখেছেন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা  নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে   রংপুরের কাউনিয়া তিস্তা রেল সেতু পয়েন্টে চলমান  লাগাতার আন্দোলনের অংশ হিসেবে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অবস্থান কর্মসূচীর দিন সন্ধ্যা সাতটার দিকে। কাউনিয়া  তিস্তা রেল সেতু পয়েন্টে আন্দোলনকারীরা একযোগে মশাল প্রজ্জ্বলন করেন। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময়  এতে  নানা পেশার  শ্রেণীর লোক অংশগ্রহণ করেন।
এসময় আয়োজকরা বলেন, শুধু আমাদের নদী নয়, এটি আমাদের সংস্কৃতি, জীবনযাত্রা ও ভবিষ্যতের সঙ্গে জড়িত। আমরা যারা শিক্ষার্থী, তাদের ভবিষ্যৎও এই নদীর ওপর নির্ভরশীল। তিস্তা ধ্বংস হলে আমাদের গ্রামগুলোও হারিয়ে যাবে। আজ আমরা মশাল জ্বালিয়ে সরকারকে বলতে চাই আর দেরি নয়, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করুন
মশাল প্রজ্জ্বলনের সময় আন্দোলনকারীরা জানান, তারা তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আগামীতেও বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে আয়োজকরা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )