1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফেইসবুক কমেন্টের জেরে ছাত্রদলের কর্মিকে পেটালেন বিএনপি নেতা | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

ফেইসবুক কমেন্টের জেরে ছাত্রদলের কর্মিকে পেটালেন বিএনপি নেতা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২১০ জন দেখেছেন

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ছাত্রদলের এক কর্মিকে ফেইসবুকে কমেন্টস করার অপরাধে পিটিয়েছেন বিএনপির এক নেতা। মারধরের শিকার ওই ছাত্রদলের নেতা হলেন রাণীশংকৈল পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক জিম হক। তাকে রাণীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত শুক্রবার সন্ধায় রাণীশংকৈল প্রগতিক্লাবে ঘটেছে।
এঘটনায় ওই ছাত্রদলের কর্মী জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়। জিম হক নামে ফেইসবুক আইডি থেকে ৫ই আগষ্টের আগে যাদের মুখে ভুলেও বিএনপি শব্দটি বাহির হয়নি, ৫ই আগষ্টের পরে তারাই গর্জন দিয়ে উঠে আমি কট্টরপন্থী বিএনপি’ উক্ত পোষ্ট করার পরেই কাইয়ুম ও বিবাদী মহসিন আলীর সহিত তার ফেইসবুক কমেন্টে কথাবার্তা হলে বিবাদী গত শুক্রবার সন্ধায় প্রগতি ক্লাবে ডেকে নিয়ে তাকে বিভিন্ন হুমকি ধামকি দেন পরে তাকে বেধড়ক মারপিট করেন। পরে ওই ছাত্রদল কর্মি রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।
ছাত্রদলের কর্মি জিম হক জানান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মহসিন তাকে অন্যায়ভাবে মারপিট করেছে। সে এ ঘটনার বিচার চায়। ছাত্রদলের নেতা বলেন, দীর্ঘ ১৫ বছর আ’লীগের নির্যাতন সয়েছি। এখন যদি বিএনপি নেতারা এভাবে মারে তাহলে কোথায় আশ্রয় নেবো।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী বলেন, কোন মারধর করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )