1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
যুবদলের বর্ষপূর্তিতে রংপুরে রক্তদান কর্মসূচি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

যুবদলের বর্ষপূর্তিতে রংপুরে রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২০২ জন দেখেছেন
রংপুরে রক্তদান কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা করেছে জেলা যুবদল। রোববার সকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে জেলা যুবদলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমসের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন রাকিব, সহ-সভাপতি তারেক হাসান সোহাগ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রানা, মনিরুজ্জামান সুইডেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় রংপুর জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ স্বেচ্ছায় রক্তদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )