


সারা দেশের ন্যায় “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ,, প্রতিপাদ্যকে সামনে রেখে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে ২ নভেম্বর শনিবার জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন, র্যালি ও উপজেলা পরিষদ হল রুমে ৫৩ তম দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি ) জান্নাতুল ফেরদৌস উর্মি, গঙ্গাচড়া মডেল থানার ওসি তদন্ত আবু হানিফ সরকার, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আঁখের মিঞা, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেড এর সদস্য আখেরুজ্জামান মিলন, নবনীদাস সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির লিঃ এর সাধারণ সম্পাদক সালমা আক্তার , জোনাকি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে সভাপতি সোবহানা বেগম রুপালী।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, আমরা নিজের সাথে নিজেরাই বৈষম্য সৃষ্টি করবো না, সমবায়ের মাধ্যমে আমরা স্বাবলম্বী হয়ে নিজেকে দেশ ও দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করব। শুধু মাত্র সরকারি চাকুরির মাধ্যমে দেশকে সামনে নিয়ে যাওয়া সম্ভব নয়,সমবায়ের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে ।
সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন প্রধান উপদেষ্টা ড. ইউনুসের উদ্ধৃতি দিয়ে বলেন, তাঁর প্রনীত থ্রী জিরো তথ্যের প্রধান তথ্যটি হচ্ছে, বেকারত্ব দূরীকরণ। তিনি বলেন ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, আমরা চাকুরী করব না, চাকুরী দেব। সেক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ উদ্যোক্তা হতে হবে। তাহলে দেশ এবং বিদেশে কাজ করার সুযোগ সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে পাশাপাশি বেকারত্ব দূরীকরণেও ভূমিকা রাখতে হবে ।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারী সমবায় সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক, সদস্যসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।